প্রেম প্রত্যাখ্যাত হয়ে পুলিশ সেজে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, আটক ছয়

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক যুবক ও তার সহযোগীরা। পুলিশের স্টিকার লাগানো হাইয়েস গাড়ি নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহের মুখে পড়ে ধরা পড়ে ছয় জন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বুধবার (৮ এপ্রিল) আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আটক যুবকদের মধ্যে রয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের পলাশ হোসেন ওরফে ইউনুছ মিয়া (১৯), মোহাম্মদ শাওন (১৯), পলাশ আহাম্মদ (২২), মিনহাজুল আলম তামিম (১৮), আবদুল আহাদ মেজবাহ (১৯) এবং ফেনীর ইমরান হোসেন রিহান (১৯)।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, মঙ্গলবার বিকেলে পাঁচগাছিয়া এলাকার একটি মাদ্রাসার সামনে পুলিশের স্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ে অবস্থান নেয় ওই বখাটে যুবকেরা। সাদা পোশাকে থাকলেও তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। তবে তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং ওই ছয়জনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত যুবক পুলিশকে জানায়, ওই ছাত্রীকে সে প্রেমের প্রস্তাব দিয়েছিলো। কিন্তু ছাত্রীটি তা প্রত্যাখ্যান করায় সে প্রতিশোধ নিতে এবং এলাকায় প্রভাব খাটাতে বন্ধুদের নিয়ে এই অপহরণের পরিকল্পনা করে। ভয় দেখানোর জন্যই তারা নিজেদের ব্যক্তিগত গাড়িতে বেআইনিভাবে পুলিশের স্টিকার ব্যবহার করেছিলো।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে অপহরণ চেষ্টার অভিযোগে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকদের বখাটে হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্তদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর