রামুতে বৃদ্ধকে গলাকেটে হত্যা: কোনো বিরোধ নেই বলছে পরিবার, উল্টো দাবি পুলিশের

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম

কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ও পুলিশের দাবির সঙ্গে পরিবারের তথ্যে অমিল পাওয়া গেছে। পুলিশ বলছে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে এই খুন, তবে নিহতের পরিবারের দাবি—ঘাতকের সঙ্গে তাদের কোনো শত্রুতা ছিলো না। ইতিমধ্যে অভিযুক্ত ঘাতকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পূর্ব মেরংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তির নাম বাবু বড়ুয়া ওরফে টাম্বুকে (৩৯)। তিনিও ওই এলাকার বাসিন্দা।

নিহতের পুত্রবধূ সুমা বড়ুয়া জানান, প্রতিদিনের মতো ভোরে পূজার ফুল তুলতে বাড়ি থেকে বের হয়েছিলেন বৃদ্ধ কালু বড়ুয়া। কিন্তু কিছুক্ষণ পরেই মেলে তার গলাকাটা নিথর দেহ। 

এদিকে হত্যাকাণ্ডের কারণ নিয়ে নিহতের পরিবার এবং পুলিশের দেওয়া তথ্যে রহস্য তৈরি হয়েছে। নিহতের পুত্রবধূ সুমা বড়ুয়া জানান, ঘাতক টাম্বুর সঙ্গে তাদের কোনো পূর্বশত্রুতা ছিলো না। এমনকি কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তাদের বোধগম্য নয়।

তবে রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, অভিযুক্ত টাম্বুকে আটকের পর সে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে, তাদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিলো। ভোরে ফুল তুলতে গেলে মদ্যপ অবস্থায় বাকবিতণ্ডার একপর্যায়ে সে দা দিয়ে বৃদ্ধকে গলা কেটে হত্যা করে।

অপরদিকে স্থানীয় সূত্র জানায়, গত ১২ এপ্রিলের উৎসব উপলক্ষে এলাকায় অনেকেই মদ্যপান করে আনন্দ-স্ফূর্তি করছিলেন। ঘাতক টাম্বুও সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। 

এদিকে, এই ঘটনায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও বিষাদ নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, মেরংলোয়া এলাকায় আগে কখনও এমন নৃশংস ঘটনা ঘটেনি। দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মদ্যপ অবস্থায় জমি নিয়ে পুরোনো ক্ষোভ থেকেই এই আক্রমণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর