গাজীপুরে ছেলের হাতে মাদকাসক্ত বাবা খুন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ এএম

গাজীপুরে কিশোর ছেলের হাতে এক মাদকাসক্ত পিতা খুন হয়েছেন। রোববার গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর জাঝর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রাজিব হোসেন (৩৫) নগরের জাঝর এলাকার বাসিন্দা। অভিযুক্ত নিহত রাজিব হোসেনের ছেলে (১৫) স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান, পারিবারিক কলহের জেরে নিহতের ছেলে (১৫) চাপাতি দিয়ে তার পিতা রাজিবকে এলোপাতাড়িভাবে কোপায়। এতে রাজিব গুরুতর আহত হন। তাকে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

ওসি জানান, নিহত রাজিব হোসেন মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায় সময়ই পরিবারের সদস্যদের মারধর ও নানাভাবে নির্যাতন করতেন। নেশার টাকার জন্য পরিবারের লোকদের সে অতিষ্ঠ করে তুলেছিলেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরবিএস
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর