সিংরইল বিলে ফুটেছে হাজার হাজার পদ্ম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৯ পিএম

কিশোরগঞ্জের সিংরইল বিলে ফুটেছে হাজার হাজার পদ্ম। এক সাথে এতো ফুলের সমাহার দেখতে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন সেখানে। তবে সবার একটাই অভিযোগ, বিলে যাওয়ার রাস্তাটি একেবারেই নষ্ট।

করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন স্পট হিসেবে গড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। র তথ্য ও ছবিতে প্রতিবেদন।

হাজার হাজার গোলাপী পদ্মে ভরে গেছে কিশোরগঞ্জের সিংরইল বিল। জলে ফোটা এসব পদ্ম, পাপড়ি মেলে যখন বাতাসে দোল খায়, প্রকৃতি যেনো তখন আরও রঙিন হয়ে ওঠে। 

আর সেই অপূর্ব দৃশ্য দেখতে সকাল থেকেই বিলে জড়ো হতে থাকেন পর্যটকরা। একসাথে এতো পদ্মের দেখা সবসময় মেলে না। 

এখানকার মানুষ জানান, বিলটিতে শত বছর ধরে পদ্মফুল ফোটে। গত বছর একাত্তর টেলিভিশনে এই বিল নিয়ে প্রতিবেদন প্রচারের পর অনেক দূর থেকে পর্যটকরা আসছেন পদ্ম দেখতে। 

প্রশাসনের পক্ষ থেকে বিলের পদ্মফুল ছিঁড়তে নিষেধ করা হলেও, সৌন্দর্য উপভোগ করতে আসা অনেকেই নির্দ্বিধায় ছিঁড়ছেন ফুল। 

বিল দেখতে আসা দর্শনার্থীরা জানান, এখানকার রাস্তা কাঁচা ও বিভিন্ন জায়গায় গর্ত। রাস্তার উন্নয়ন হলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে।

করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান জানান, বিলটিকে পর্যটন স্পট করার জন্য যা যা করা দরকার, তা করা হবে।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে প্রায় ১২ একর জায়গা জুড়ে এই সিংরইল বিল।

একাত্তর/জো
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর