লিবিয়ায় নিহত শিহাব ও মামুনের বাড়িতে শোকের মাতম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম

লিবিয়ায় বন্যায় নিহত রূপগঞ্জের শিহাব ও মামুনের বাড়িতে চলছে শোক। তাদেরকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারসহ আশেপাশের লোকজন। নিহতের পরিবারগুলোর দাবি, অন্তত মৃতদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়।

প্রিয়জনকে হারানোর খবরে শোক বইছে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবো গ্রামের সাহাবুদ্দিনের বাড়িতে। যাকে সবাই শিহাব নামেই চেনে।

দুই বছর ধরে লিবিয়ার দারনায় একটি ব্যাংকে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছিলেন শিহাব। গত ১০ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে স্ত্রীর সাথে তার সবশেষ কথা হয়।এসময় ঝড়ের খবর দিয়ে দোয়াও চেয়েছেন তিনি। পরে মঙ্গলবার গণমাধ্যমে তার নিখোঁজের খবর পাওয়া যায়।

শিহাবের বাড়ির পাশেই ভোলাবো ইউনিয়নের পুবেরগাওঁ গ্রামে মামুনের বাড়িতেও চলছে শোক।

মামুনও চারবছর আগে পাড়ি জমান লিবিয়ায়। সেখানে দারনায় একটি গ্রোসারি শপে কাজ করছিলেন। থাকতেন শিহাবের সাথে একই ভবনে। ঝড়ের সময় তিনিও মাকে ফোন করে মনের কথা জানিয়েছিলেন।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সবধরনের সহায়তা করা হবে।

গত ১০ সেপ্টেম্বর লিবিয়ায় দারনা শহরে সাইক্লোন ড্যানিয়েলের আঘাতে ৬ বাংলাদেশি নিহত হবার খবর দিয়েছে ত্রিপোলি দূতাবাস।

জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর