পোশাক কারখানায় আগুনে ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১১:৫২ এএম

গাজীপুরে তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুনে নেতৃত্ব দেওয়া ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবি দেখে তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার প্রমাণ মিলেছে।

সোমবার তাকে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেপ্তার করা হয়। তার নাম রিপন হোসেন। তিনি কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম জানান, পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে পুঁজি করে সফিপুর ও কোনাবাড়ির একাধিক পোশাক কারখানায় রিপনের নেতৃত্বে আগুন দেওয়া এবং ভাঙচুর করা হয়। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তার নেতৃত্বে এসব অপরাধ করে পরিবেশ অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়। 

তিনি আরও জানান, তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। একই সঙ্গে মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ের এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। 

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর