বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের দিন রাতে গাজীপুরের টঙ্গীতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ন্যাশনাল টিউব রোডে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবরোধ- হরতালকারীরা আগুন দিয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলে বৃহস্পতিবার। এর মধ্যেই দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমার কাজও চলে।
নারায়ণগঞ্জে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, একজন আটক