গভীর নলকূপ স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১১:০৮ পিএম

নরসিংদীর মনোহরদীতে গভীর নলকূপ স্থাপনের সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে রুবেল মিয়া (৩০) এবং রাকিবুল হাসান (১৭)।

স্থানীয়রা জানায়, গাছুয়ারকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন রুবেল মিয়া, রাকিবুলসহ অন্তত ১৫জন শ্রমিক। সকাল সাড়ে আটটার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন দুই ভাই। এসময় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, খবর পেয়ে তাদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

একাত্তর/জো
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর