গাইবান্ধায় পুলিশের রেকারের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক রিকশাচালক। হতাহতের এ ঘটনায় বিক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয় জনতা প্রায় দুই ঘণ্টা ধরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।
বুধবার সকাল ১০টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিকশাচালকের নাম শাহিন (২০)। তিনি উপজেলার কোগারিয়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেল। আহত রিকশাচালকের নাম আসাদুল ইসলাম (৩৩)। তিনি ভাগদড়িয়ে গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শাহিন রিকশা নিয়ে থানা মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এসময় থানা থেকে পুলিশের রেকারটি মহাসড়কে ওঠার সময় শাহিনের রিকশাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় দাঁড়িয়ে থাকা আরেক রিকশাচালক।
এদিকে এ ঘটনায় প্রতিবাদের আগুন জ্বালিয়ে বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে। পরে গাইবান্ধা-৪ আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
নলকূপ বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু