রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণ: একে একে চলে গেলেন পাঁচ জন

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে ৬ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন মোসাম্মৎ সেলি (৩৫)  নামের আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে।

শুক্রবার বিকেল তিনটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২৬ অক্টোবর রাতে দগ্ধ হয়ে হাসপাতালটিতে একই পরিবারের ছয় জন ভর্তি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, নিহতের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিলো। এর আগে একই ঘটনায় বিভিন্ন সময়ে দগ্ধ চার জন চিকিৎসাধীন থেকে মারা গেছেন।

গত শুক্রবার রাত ১১টার দিকে রূপগঞ্জ ডরগাঁও গ্রামের একটি টিন সেট বাসায় জমা গ্যাস থেকে মশার কয়েল ধরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই বাসায় থাকা ছয় জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- গৃহকর্তা মোহাম্মদ বাবুল (৪০), তার স্ত্রী মোছাম্মৎ সেলি (৩৫), ছেলে মোহাম্মদ ইসমাইল (১১), মেয়ে মোছাম্মৎ তাসলিমা (৯)। আরেক ছেলে মো. সোহেল (২০) ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোসাম্মৎ মুন্নি (১৮)।

বাবুল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শোজাপুর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। ঘটনার সময় তার আরেক ছেলে বাইরে ছিলো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর