গাজীপুরে গাড়িতে আগুন, সড়ক অবরোধ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

গাজীপুরের সড়ক দুর্ঘটনায় একটি পোশাক কারখানা নিরাপত্তাকর্মী নিহতের খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে আরও কয়েকটি যানবাহন। একই সঙ্গে অবরোধ করেছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

শনিবার রাত আটটার দিকে মহানগরীর তারগাছ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অনন্ত ক্যাজুয়েল কারখানার নিরাপত্তাকর্মী মুন্নাফ মালিথাকে বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন, কয়েকটি যানবাহন ভাঙচুর ও মহাসড়কে অবরোধ করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহিন আলম জানান, বাসসহ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা ইট- পাটকেল ছুড়ে তাড়িয়ে দেয়। এতে নিরূপায় হয়ে ফিরে আসতে হয়।

রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়িগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। স্বাভাবিক হয়নি যান চলাচলও।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত নিরাপত্তাকর্মী আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর