ফরিদপুরে আলাদা দুর্ঘটনায় দুই বন্ধুসহ নিহত তিন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম

ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী দুই বন্ধু এবং এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) জেলার ভাঙা ও নগরকান্দায় আলাদা সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

ভাঙ্গায় দুর্ঘটনায় নিহতরা হলেন- ফরিদপুর সদর জেলার পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেরে খন্দকার মামুনুর রহমান (৪৫) ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদর এলাকার খলাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ ৫০)।

অপরদিকে নগরকান্দায় নিহত কিশোরের নাম মো. খালিদ মাতুব্বর (১৪)। সে উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের মধ্য বালিয়া গ্রামের মো. বেলায়েত মাতুব্বরের ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বেলা সাড়ে তিনটার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল বাসকে ওভারটেক করতে গেলে দুই আরোহী চাপা পড়েন। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এসময় বাসটি সটকে পড়ে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে জেলার নগরকান্দার আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. খালিদ মাতুব্বর নামের ওই কিশোর নিহত হয়। 

একই দিন দুপুরে উপজেলা সদরের নগরকান্দা-জয় বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর