ফলের বাক্সে মিললো যুবকের খণ্ডিত তিন দেহাংশ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩০ পিএম

মুন্সীগঞ্জে ফলের বাক্সের ভেতরে যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার দেহাংশের মধ্যে মাথা ও দুটি উরু রয়েছে। এগুলো পলিথিনের মধ্যে স্কচটেপ মোড়ানো ছিল। একইভাবে কেরানীগঞ্জেও বাক্সের ভেতরে পলিথিনে মোড়ানো খণ্ডিত দেহাংশ পাওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৪ এপ্রিল) বেলা তিনটার দিকে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকার আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে দেহাংশ উদ্ধার করা হয়। এগুলো পলিথিনে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় ছিল।

মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর জানান, স্থানীয়রা পলিথিনে প্যাঁচানো বস্তু দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দারা আসে।

তিনি জানান, রাত আটটার দিকে ঢাকা থেকে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিম এসে পলিথিন খুলে একটি যুবকের মাথা ও দুটি উরু দেখতে পায়। খণ্ডিত দেহের বাকি অংশ এখানে পাওয়া যায়নি। বিশেষজ্ঞ টিম বিষয়টি পর্যবেক্ষণ করেন। তবে কেরানীগঞ্জে অনুরূপ বাক্সের ভেতরে পলিথিনে মোড়ানো খণ্ডিত দেহাংশ পাওয়া গেছে। সেই অংশ একই ব্যক্তির কিনা সে বিষয়ে কিছু বলেননি এএসপি। 

তিনি জানান, দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুম করতে এ কৌশল বেছে নিয়েছে। অপরাধী ধরতে কাজ করা হচ্ছে। খণ্ডিত দেহাংশ অংশগুলো ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর