টাঙ্গাইলে জামায়াত নেতার বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াত নেতার বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে জামায়াতের দাবি, বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে তাদের ওপর দোষ চাপিয়েছে। এ ঘটনায় থানায় হয়েছে মামলাও।

বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এই ঘটনা ঘটে। 

ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক  ও জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ জামায়াতের নেতাকর্মীরা ওই এলাকায় তাদের প্রার্থীর জন্য ভোট চাইতে যান। পরে ভোটারদের তারা টাকা দিয়েছেন বলে ভিডিও ধারন করেন স্থানীয়রা।

ধারন করা ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি ৫০০ এক হাজার টাকার নোট দেখাচ্ছেন। টাকা দেখিয়ে তারা দাবি করছেন, ভোটের জন্য এই টাকা জামায়াতের নেতাকর্মীরা তাদের বিতরণ করেছেন।

পরে এই ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই ঘটায় জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদি কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেন।

এদিকে ভাইরাল হওয়া এই ঘটনার প্রতিবাদ জানিয়ে একই দিন বিকেলে ভূঞাপুর প্রেস ক্লাবে জরুরি সাংবাাদিক সম্মেলন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।

এই ঘটনায় বিকেলে জামায়াতের নেতাকর্মীরা বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবি করেছেন।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, উপজেলার জগৎপুরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেয়। এ সময় অভিযুক্তরা ভোটারদের মধ্যে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে তর্কে জড়ায়। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করে গলায় থাকা মাফলার টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাদের সঙ্গীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন, ভোট চাইতে দলের নেতাকর্মীরা অর্জুনা এলাকায় যায়। এসময় বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা বের করে এই ঘটনা ঘটিয়ে জামায়াতের ওপর দোষ চাপানো হচ্ছে। এই ঘটনাসহ নেতাকর্মীদের ওপর হামলা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

একাত্তর/এসি
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর