পাটুরিয়া-দৌলতদিয়ায় নির্বিঘ্ন ঈদযাত্রা, পরিস্থিতি পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ থাকলেও কোনো ধরনের ভোগান্তি নেই। যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বাড়লেও পারাপার চলছে স্বাভাবিক ও নির্বিঘ্নভাবে। 

বুধবার (১৮ মার্চ) দুপুরে নৌপথের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।

নৌপথের পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিকতা ও সার্বক্ষণিক মনিটরিংয়ের ফলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং ভোগান্তিমুক্ত হয়েছে। 

তিনি বলেন, সব মিলিয়ে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি নিয়ে ঘরে ফিরছেন যাত্রীরা। সরকারের পক্ষ থেকে যাত্রীসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মাঠপর্যায়ে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), জেলা প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা একযোগে কাজ করছে। ঘাটে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঈদযাত্রার চাপ সামাল দিতে নৌপথে পর্যাপ্ত সংখ্যক নৌযান মোতায়েন করা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। আরিচা-কাজিরহাট এই রুটে যাত্রী ও যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে পাঁচটি ফেরি।

এদিকে ফেরির পাশাপাশি যাত্রী পারাপার নিশ্চিত করতে উভয় নৌপথে মোট ৩৩টি লঞ্চ চলাচল করছে।

স্বাভাবিক পারাপার ও পর্যাপ্ত নৌযান থাকায় ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে না ঘরমুখো মানুষকে। যাত্রী ও চালকেরা এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

একাত্তর/এসি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর