পাটুরিয়া থেকে ঢাকা তিন গুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে চরম ভোগান্তি দেখা দিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হলে যানবাহনের তীব্র সঙ্কট তৈরি হয়। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে তিন গুণেরও বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঈদফেরত শত শত যাত্রী রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে ফেরিতে করে পাটুরিয়া ঘাটে আসছেন। বিকেল নাগাদ যাত্রীর চাপে নাকাল হয়ে পড়ে পুরো ঘাট এলাকা। পর্যাপ্ত বাস না থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষকে।

যাত্রীরা জানান, পাটুরিয়া ঘাট থেকে সাভার ও নবীনগরের স্বাভাবিক ভাড়া ১৫০ টাকা হলেও এখন নেওয়া হচ্ছে ৪০০ টাকা। একইভাবে গাবতলীর ২০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে।

এদিন সরেজমিন, পরিবহন না পেয়ে শত শত যাত্রী টার্মিনাল ও রাস্তার ধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী বলেন, অতিরিক্ত যাত্রীর চাপে পরিবহন স্বল্পতা দেখা দেওয়ায় কিছু গাড়ি বাড়তি ভাড়া নেওয়ার চেষ্টা করছে। তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, পাটুরিয়া ঘাটে কয়েকশ যাত্রী বাসের অপেক্ষায় প্রহর গুনছেন।

একাত্তর/এসি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর