ফকিরহাটে সাত কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম

বাগেরহাটের ফকিরহাটে মুরগির খাবারের বস্তায় গাঁজা নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফকিরহাটের পিলজংগ গ্রামের সাধের বটতলা নামক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. দুলাল খলিফা (৪৪) বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার আমরবুনিয়া গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শুরেশ চন্দ্র হালদার জানান, সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলালকে প্লাস্টিকের মুরগীর খাবারের বস্তায় গাঁজাসহ আটক করা হয়। জব্দ গাঁজার দাম আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জানিয়েছেন, তিনি অনেকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

একাত্তর/আরএ
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর