মাশরাফীর পথ থেকে সরে গেলো ট্রাক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম

নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে শতভাগ সর্মথন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু।

মঙ্গলবার একাত্তরকে এ তথ্য জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নিজেই।

তিনি বলেন, মাশরাফীকে সমর্থনের পাশাপাশি শারীরিক অসুস্থতা, সময় স্বল্পতার জন্য ভোট থেকে নিজেকে সরিয়ে নিলাম।

লিটু একাওরকে বলেন, ‘এ স্বল্প সময়ে সব কেন্দ্রে এজেন্ট দেওয়া, পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজ ইচ্ছায় সরে দাঁড়াচ্ছি।’

পাশাপাশি রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন তিনি।

এদিকে একাত্তর টেলিভিশনে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাকিবের জন্য শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কাপ্তান মাশরাফী।

তিনি বলেন, অলরাউন্ডার সাকিব রাজনীতিতে ভালো করবেন। তিনি ঠান্ডা মাথার এবং সিদ্ধান্তহীনতায় ভোগে না বলেও মন্তব্য করেন মাশরাফী। 

এর আগে ২৪ দিনের আইনি লড়াই শেষে নড়াইল-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়ে ট্রাক প্রতীক পান লিটু। 

গত ৪ ডিসেম্বর নড়াইলের রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন যাচাই-বাছাইকালে এক শতাংশ ভোটারের সইসহ কয়েকটি জটিলতায় লিটুর প্রার্থিতা বাতিল হয়। 

এ নিয়ে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে মোট সাত জন প্রার্থী ভোটর লড়াইয়ে আছেন। তাদের মধ্যে- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্ত্তজা (নৌকা),বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো: নূর ইসলাম (ঈগল)। 

নড়াইল জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া- নড়াইল সদরের একাংশ) আসনে দুটি পৌরসভা ও ২০ টি ইউনিয়নের মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন।  এর মধ্যে এক লাখ ৮১ হাজার ৯৯০ জুন পুরুষ ভোটার এবং নারী ভোটার এক লাখ ৮৩ হাজার ৭৩৬ জন। 

 

 

একাত্তর/এসি
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর