বাগেরহাটে শীতের সবজিতে সয়লাব, কিন্তু দাম দ্বিগুণ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১:২৯ পিএম

বাজার শীতের সবজিতে সয়লাব হলেও কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বাগেরহাটের মানুষ। ফুলকপি থেকে শুরু করে বেগুন, টমেটো, শিম ৫০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না। ক্রেতারা বলছেন, এ দাম গত বছরের তুলনায় দ্বিগুণ। পেছনে কলকাঠি নাড়ছেন কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট। আর বিক্রেতারা বলছেন, কেনা দাম বেশি হওয়ায় বিক্রি করতে হচ্ছে বেশি দামে।

রোববার সকালে বাগেরহাটের পাইকারি আড়ৎ এবং খুচরা বাজারে গিয়ে দেখা গেছে, শীতের সবজিতে বাজার সয়লাভ। আলু প্রতি কেজি ৪৫ টাকা, লাউ প্রতি পিচ ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৭০ টাকা, টমেটো ৪০ টাকা, ফুলকপি প্রতি কেজি ৬০ টাকা, শিম ৫০ টাকা আর লালশাক ও পালংশাকের ছোট ছোট আঁটি ২০ টাকায় বিক্রি হচ্ছে। 

ফকিরহাটের একটি সরকারি কলেজ শিক্ষক পার্থ সাহা জানান, শীতের এই ভরা মৌসুমেও তারা প্রয়োজন মাফিক সবজি কিনতে পারছেন না। তার অভিযোগ, সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা সবজির দাম বেশি নিচ্ছে। প্রশাসনের নিয়মিত মনিটরিং থাকলে এমন অবস্থা হতো না। 

ভ্যানচালক রুস্তম আলী জানান, পাঁচ জনের সংসারে সবজির বাজারে এলে হিমশিম খেতে হয়। কোনো রকম সবজি কিনতে গেলে কমপক্ষে ২০০ থেকে ২৫০ টাকা লগে। তাই প্রয়োজনের তুলনায় অর্ধেক সবজি কিনতে হচ্ছে। 

বিভিন্ন শ্রেণি-পেশার ক্রেতারা বলেন, গত বছর মাঘ মাসের এই সময়ের তুলনায় বর্তমানে সবজির দাম প্রায় দ্বিগুণ। বাজারে এসে তাদের মনে হয় না কোনো মনিটরিং আছে। 

নিকুঞ্জ, রমজান, সিদ্দিক, জাকির, দুলালসহ বেশ কয়েক জন খুচরা বিক্রেতা জানান, তাদের কিছুই করার নেই। সামান্য কিছু লাভে বিক্রি করছেন। গত বছর শীতের এই সময়ে ফুলকপি ২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। কিন্তু এ বছর ৫০ টাকা। 

আড়ৎদার মিজানুর রহমান জানান, সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় বাগেরহাটে অনেক সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলে যায়। একারণে চাহিদার তুলনায় বাগেরহাটে সবজি কম রয়েছে। সবজির দাম বেশি এ বিষেয়ে তাদের কিছু বলার নেই। তারা তাদের আড়তে সবজি বিক্রি করে শুধুমাত্র কমিশন পায়।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার জানান, বাগেরহাটে এবছর শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এবং ফলনও ভালো হয়েছে। বাজারে সবজির কমতি নেই। দাম বেশি হওয়ার বিষয় বলা কঠিন। 

বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, বাজারে শীতের সবজির মূল্যে বেশি এমন খবর পাওয়া যাচ্ছে। বাজার কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। সবজির মূল্যে নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে অন্য মেকানিজমও কাজে লাগানো হবে।

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর