একসঙ্গে খুন হলেন দুই ভাই 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০)। তারা চরমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হতাহতের খবর পেয়েই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদ গ্রুপ ও ফেরদৌস গ্রুপের বিরোধ চলছিলো। বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ মাঠে যাওয়ার সময় মাহমুদ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় ফেরদৌস গ্রুপের আরো পাঁচজন এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

এলাকাবাসী আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মিরান ও জিয়াউরকে মৃত ঘোষণা করেন।

আরবি
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর