বাগেরহাটে চার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

বাগেরহাটে মেডিকেল অ্যাসিস্টান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-বর্জন করে আন্দোলন করছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে শিক্ষার্থীরা বাগেরহাট-খুলনা মহাসড়কে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে প্রায় আধাঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় সড়কের দুই পাশে যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

সড়ক অবরোধ চলাকালে বক্তব্য রাখেন- বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয়, শিক্ষার্থী মো. হাসিব বাবু, মো. সাকিল ও হিম প্রমুখ।

এসময় দ্রুত সময়ের মধ্যে দাবি না মেলে নিয়ে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দেন রইচউদ্দীন হৃদয়।

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেওয়া।

একাত্তর/আরএ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর