চাঁপাইনবাবগঞ্জে বালুচাপা দেওয়া নবজাতক জীবিত উদ্ধার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের বালুর ভেতরে পুঁতে রাখা লুঙ্গিতে মোড়ানো অবস্থায় জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি বাগানের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তার পাশে দুই শিশু খেলাধুলা করার সময় বালুর মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়। এ সময় সেখান দিয়ে যাওয়া মো. ইব্রাহিম আলী নামের এক ব্যক্তি দুই শিশুর কাছ থেকে বিষয়টি জানতে পারেন। ইব্রাহিম আলী ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে একটি লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ফুটফুটে নবজাতককে দেখতে পান এবং শিশুটির কান্নার শব্দ শুনতে পান।

পরে তিনি তাৎক্ষণিকভাবে রাস্তার পাশের বাসিন্দা মো. গোলাপ হোসেনকে বিষয়টি জানান। পরে গোলাপ হোসেনসহ স্থানীয়রা এগিয়ে এসে বালুর ভেতর থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।

নবজাতকটিকে উদ্ধারের পর দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে। বর্তমানে শিশুটি উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রাখা হয়েছে।

তবে কে বা কারা সদ্যভূমিষ্ঠ এই কন্যাশিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, জালমাছমারী এলাকা থেকে এক নবজাতক শিশু উদ্ধারের বিষয়টি তিনি শুনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর রাখছেন। আইনি ও সামাজিক প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

একাত্তর/এসি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার (৪৩) ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনায় স্বামী ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে...
নেত্রকোনার কলমাকান্দায় চাঞ্চল্যকর শিশু জান্নাতুল হত্যা মামলার বাদি ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় গ্রেপ্তার থাকা পাঁচ আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এই হুমকি দিচ্ছেন...
শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচ থেকে ড্রামবন্দী এক নারীর মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনৈতিক কাজের পারিশ্রমিক নিয়ে বিরোধের জেরে ঢাকায় ওই নারীকে...
বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে ১৭ বছর বয়সী এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ ভাসুর ও চাচাশ্বশুরের বিরুদ্ধে। ঘটনার ১১ দিন পর পুলিশের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপে...
গাজীপুর ও নারায়ণগঞ্জসহ আশপাশের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানাগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১২ প্লাটুন...
বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান...
বিদ্যুতচালিত অটোরিকশা বা ই-রিকশা নিবন্ধনের জন্য ই-ফর্ম বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের...
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন উপনির্বাচনে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য— ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর এলিজা জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর