নিষেধাজ্ঞা উঠতেই চাঁদপুরের বাজারে পচা ইলিশ, জরিমানা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পিএম

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আট অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৯ অক্টোবর মধ্যরাতে। তবে এই নিষেধাজ্ঞা শেষ হতেই বাজারে দেখা গেছে নরম ও পচা ইলিশ।

চাঁদপুর শহরের বড়ো স্টেশন মাছ বাজারে পচা ইলিশ মাছ বিক্রির উদ্দেশে সংরক্ষণের দায়ে মো. নজরুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাজারে পরিচালিত এক ঝটিকা অভিযানে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আবদুল্লাহ আল ইমরান জানান, পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। পরে অভিযানকালে জব্দ করা পচা ইলিশ মাছগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়। এ সময় ওই ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও প্রতারণা থেকে বিরত থাকার মুচলেকা ও অঙ্গীকার দেন।

অভিযানকালে বাজারের অন্য ব্যবসায়ীদের জন্যও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—নিয়মিত ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করা, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি করা, কোনো অবস্থাতেই পচা বা বাসি মাছ বিক্রি না করা এবং ওজনে কম না দেওয়া। এছাড়া সাধারণ ক্রেতা ও জনসচেতনতা বাড়াতে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর প্রতিনিধি, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য বিপ্লব সরকার, মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
মা ইলিশ রক্ষায় দেওয়া ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে। দীর্ঘ এই নিষেধাজ্ঞা শেষে নদীতে আবার ইলিশ শিকারে নামার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন লক্ষ্মীপুরসহ সারাদেশের...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে ১৭ বছর বয়সী এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ ভাসুর ও চাচাশ্বশুরের বিরুদ্ধে। ঘটনার ১১ দিন পর পুলিশের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপে...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলা (৪৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার একে হত্যাকাণ্ড বলে সন্দেহ করলেও তার স্বামীর দাবি করেছেন, তিনি আত্মহত্যা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর