কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া বস্তির আব্দুল মালেকের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভারতের মাগুরুলী নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফ বিজিবিকে জানিয়েছে, চার থেকে পাঁচজন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতের মাগুরুলী এলাকায় প্রবেশ করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে অন্যরা পালিয়ে গেলেও তারা মিয়া ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ঘটনার পর নিহতের মরদেহ বিএসএফ তাদের হেফাজতে নিয়ে গেছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পরবর্তী প্রক্রিয়া নিষ্পত্তিতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, নিহত মো. তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।

একাত্তর/এসি
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজের আট দিন পর এক বাংলাদেশি যুবকের মরদেহ পাওয়া গেছে। পরে গোপনে মরদেহটি দাফন করতে গেলে খবর পেয়ে তা উদ্ধার করেছে পুলিশ।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর