লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৪ মে ২০২৬, ১২:৫৬ পিএম

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 

নিহতের নাম খাদিমুল ইসলাম (২৫)। তিনি উপজেলার দইখাওয়া সীমান্তের আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ভোরে খাদিমুলসহ কয়েকজন বাংলাদেশি যুবক সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে চোরাই পথে গরু আনতে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতের কোচবিহার জেলার শীতলকুচি ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই খাদিমুলের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা বাকি সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। মরদেহ বর্তমানে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে পড়ে আছে।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোনোয়ারুল ইসলাম জানান, ঠিক কী কারণে তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নিহতের পরিবারের দাবি, ভোর থেকেই খাদিমুল নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বাংলাদেশি এক যুবক সীমান্তে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি কেন এবং কী কারণে সীমান্তে গিয়েছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর বিএসএফ নিহতের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর