জাল নোটের মিনি কারখানার খোঁজ, আটক দুই, পলিয়েছেন ‘খান সাহেব’

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও নোট তৈরির নানা সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব-৫। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মূলহোতা ‘খান সাহেব’ কৌশলে পালিয়ে গেছেন।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ এই তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার (৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৌর এলাকার বালুবাগান মহল্লার একটি ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় এই অভিযান চালায় র‍্যাব। গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে জাল নোট ছাপানোর খবর পেয়ে অভিযানটি পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া গ্রামের তৌসিকুল ইসলাম তোসিফ (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিখোর গ্রামের শামীম আলী (৩২)।

র‍্যাব জানায়, অভিযানের সময় উদ্ধার করা জাল নোটের সুনির্দিষ্ট মূল্যমান তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও ৫০০ টাকার ২৩টি এবং ২০০ টাকার দুটি বান্ডিল উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি জাল নোট তৈরির কাজে ব্যবহৃত দুই রিম বিশেষ নিরাপত্তা সুতা, ১৮টি ছাপানোর ফরম, এক বস্তা কাগজ, কেমিক্যাল ভর্তি একটি ড্রাম, একটি ল্যাপটপ, হিটার, সিপিইউ, পাঁচটি রাবার, পাঁচ কৌটা রং এবং দুটি প্রিন্টার জব্দ করা হয়েছে।

র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ জানান, পলাতক মূলহোতা ‘খান সাহেব’কে আটকের চেষ্টা চলছে। আটক দুজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে এবং অপরাধী চক্রটির শিকড় অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে করা কটূক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে।...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর