চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশালমিছিল

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১১:০৯ পিএম

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে করা কটূক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

রোববার (২ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জামিউল হক সোহেলের নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক—সাতু মার্কেট ও হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে সেন্টু মার্কেট ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবর আলী রুমন, সদস্য মো. সৈয়দ মোস্তাফিজুর রহমান শিমুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুর রহিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম হোসেন, সাধারণ সম্পাদক মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল হক, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান রিপন ও সদস্যসচিব আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রতন আলী, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বারিকুল ইসলাম বাবু, রানাউল ইসলাম, তহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশে নেতারা তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ ধরনের কুরুচিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানান।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও যুবসমাজকে প্রযুক্তিনির্ভর আগামীর উপযোগী করে তুলতে বগুড়া থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা উন্নয়ন কর্মসূচি।...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর