সিলেটে হাম উপসর্গে আরও এক তরুণী ও দুই শিশুর মৃত্যু, মোট ১২৫

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক তরুণী ও দুইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর মৃত্যুর এই তথ্য জানিয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেড় বছর বয়সী মো. এহসানুল, ১৮ বছর বয়সী বর্ণা রাণী দাস এবং আট মাস বয়সী শিশু আয়ান। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে দুইজনের বাড়ি হবিগঞ্জে এবং একজনের বাড়ি সিলেটে।

পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ১২৫ জনের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। জেলাওয়ারি হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে ৫২ জন, সিলেটে ৪৪ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১৩ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬১ জন চিকিৎসাধীন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব পরীক্ষায় ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও ৯১ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এক জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত বিভাগে মোট ৮২৭ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫১ জন, সিলেটে ২৭১ জন, হবিগঞ্জে ১০৩ জন এবং মৌলভীবাজারে ১০২ জন রয়েছেন।

হামের এই প্রাদুর্ভাব রুখতে শিশুদের যথাসময়ে টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

একাত্তর/এসি
বগুড়ার এরুলিয়া এবং সিলেটের ওসমানীনগরে আলাদা দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন।
সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, স্থানীয়...
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর