সাবেক সংসদ সদস্য রাব্বানীসহ ২৭ জনের নামে হত্যা মামলা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলকর্মী মতিউর রহমানের হত্যার প্রায় সাড়ে ৯ বছর পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও র‍্যাব কর্মকর্তাসহ ২৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে নিহতের বড় ভাই মো. জেম আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদির আইনজীবী মো.কবির হোসেন।

তিনি জানান, ২০১৫ সালের ১৪ জানুয়ারি বাজিতপুর গ্রামের মৃত উনসাহাক আলীর ছেলে মতিউর রহমানসহ আরও কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে মোবারকপুর এলাকার খড়কপুর গ্রামের একটি বেগুন খেতে গুলি করে হত্যা করা হয় তাকে।

এ ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী ও তার দলীয় লোকজন এবং তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের মেজর কামরুজ্জামানসহ মোট ২৭ জনকে আসামি করা হয়েছে। আশা করছি আদালতে আমরা ন্যায় বিচার পাবো।

অন্যদিকে নিহতের বড় ভাই ও মামলার বাদী মো. জেম আলী জানান, সাদা পোশাকধারীরা আমার ভাইসহ পাঁচ জনকে তুলে নিয়ে গিয়ে শুধুমাত্র হজরত ও শ্যামলকে থানায় হস্তান্তর করলেও আমার ভাইসহ তিন জনকে গুম করে তারা। পরে তাকে গুলি করে হত্যা করা হয়।

তিনি জানান, সে সময় থানায় মামলা করতে গিয়েও ব্যর্থ হওয়ায় এখন পরিস্থিতি অনুকূলে আসায় মামলা করতে বিলম্ব হয়েছে।

তিনি বলেন, ক্রসফায়ারের নামে আর যেনো এমন বিচারবহির্ভূত ঘটনা আর না ঘটে সেজন্য ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।

একাত্তর/আরএ
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর