ঘন কুয়াশায় নীলফামারীতে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন, সড়কে ধীরগতি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পিএম

তাপমাত্রা হ্রাস পাচ্ছে হিমালয়ের পাদদেশের জেলা নীলফামারীতে। একসপ্তাহ ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। রোববার ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলা উপজেলায়।

সকাল থেকে হিমশীতল বাতাস বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। হিমশীতল বাতাসের সাথে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে গোটা জেলা। দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। কমেছে গতিও।

এদিকে ঘন কুয়াশায় সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আকাশে প্রয়োজনীয় দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে বিলম্বিত হয়েছে বিমান উড্ডয়ন ও অবতরণ। এতে বিপাকে পড়েন আকাশ পথে সৈয়দপুর-ঢাকাগামী বিমানের যাত্রীরা।

অপরদিকে হিমশীতল বাতাসে কাবু হয়ে পড়েছেন মানুষজন। নিম্ন আয়ের মানুষ প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবড়নের চেষ্টা করছেন। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। শীত আর কুয়াশা উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে কাজে যেতে হচ্ছে তাদের।

রংপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও রোববার জেলার ডিমলা উপজেলায় ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রংপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান জানিয়েছেন, পূর্বাভাস অনুযায়ী জেলায় মধ্যরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকবে।

একাত্তর/আরএ
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর