শিক্ষক উৎপল হত্যা: আদালতে জিতুর স্বীকারোক্তি

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৬:৪৮ পিএম

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল আহসান জিতু নিজের শিক্ষককে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বুধবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে হত্যার দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কোর্ট পুলিশের ইন্সপেক্টর মতিউর রহমান মিঞা। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে সকালে জিতুকে আদালতে পাঠানো হয়।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর মতিউর রহমান মিঞা বলেন, সকালে আশরাফুল আহসান জিতুতে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়। পরে দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজিব হাসানের আদালতে তোলা হলে জিতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় আদালতের বিচারক রাজিব হাসান আসামির দায় স্বীকারের জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য আমরা আদালতে পেশ করেছি। আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে আঘাত করেন তারই এক ছাত্র। পরে উৎপলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন। এরপর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ২৮ জুন রাতে জিতুর বাবা ও ৩০ জুন জিতুকে গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশ। জিতু ও জিতুর বাবা উজ্জ্বল হাজীর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এদিকে ঘটনার পর হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে গ্রেপ্তার জিতু ও সাময়িক বহিষ্কার করা হয়েছে তার কথিত প্রেমিকাকে। হত্যার সঙ্গে জড়িত প্রমাণিত হলে ওই শিক্ষার্থীকেও স্থায়ী বহিষ্কার করা হবে।


একাত্তর/এআর


পুরো রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ দেন।
রমজানের শুরুতে ১৮ ফেব্রুয়ারি থেকেই পুরো রোজার মাসে সারাদেশের সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এই...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইলো না।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর