দিনাজপুর বোর্ডের স্থগিত চার পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৬ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১০ তারিখ থেকে শুরু হবে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বলেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে প্রশ্ন ফাঁসের কারণে গতকাল বুধবার দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা স্থগিত করা হয়। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রশ্ন ফাঁসের এ ঘটনা ধরা পড়ায় শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

image


আরও পড়ুন: এসএসসি’র প্রশ্ন ফাঁসের অভিযোগ, তিন শিক্ষক আটক

রুটিন অনুযায়ী গণিত পরীক্ষা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর), পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) শনিবার (২৪ সেপ্টেম্বর), কৃষিশিক্ষা রোববার (২৫ সেপ্টেম্বর) এবং রসায়ন (তত্ত্বীয়) সোমবার (২৬ সেপ্টেম্বর) হওয়ার কথা ছিলো।


একাত্তর/আরএ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের (সোম, বুধ ও বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
দেশের শিক্ষাব্যবস্থা থেকে সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। এই সিদ্ধান্ত...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর