মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩২ পিএম

২০২২-২৩ সেশনের সরকারি ও বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১৩ ফেব্রুয়ারি অনলাইন আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ভর্তির আবেদন শুরু হবে। এ আবেদন ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এ ছাড়া ৬ ও ৭ মার্চ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অনলাইন থেকে ডাউনলোড) সংগ্রহ করতে পারবেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৯ প্রাপ্ত শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। এবারও আসন সংখ্যা, ভর্তি প্রক্রিয়া আগের বছরের মতোই রয়েছে। এমবিবিএস ভর্তির জন্য ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

জানা গেছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি আসন রয়েছে। গত বছর ১ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, পরে ৫ এপ্রিল ফল প্রকাশ হয়। এর আগে, এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন মেডিকেলে ভর্তির জন্য আবেদন করেছিলেন, যা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩ জন।


একাত্তর/এআর

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে সোমবার (১৩ ফেব্রুয়ারি)। ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে। এই কার্যক্রম চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি...
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনই মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করলো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ মার্চ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর