মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬ এএম

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনই মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করলো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ মার্চ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. টিটু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা অনলাইনে ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবে। দুই একদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া ও আসন সংখ্যা আগের মতই থাকবে।

ডা. টিটু মিয়া বলেন, এবার সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।

উল্লেখ্য, দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি এবং ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৪৮৯টি আসন রয়েছে।


আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে আগের মতো ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার ঘোষণা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক বিজ্ঞপ্তিতে জানানা...
শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে একই দিন শোক পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর মৃত্যুতে ওই দিন ঢাবির বিজ্ঞান...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর