মেডিকেল ভর্তিযুদ্ধে অংশ নিলেন দেড় লাখ শিক্ষার্থী

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১২:৪৪ পিএম

২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে অংশ নিয়েছে প্রায় দেড় লাখ শিক্ষার্থী।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় সারাদেশে ১৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়।

এবার মেডিকেলে ভর্তির জন্য অংশ নিচ্ছেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১২ জন পরীক্ষার্থী।

দেশের ৩৭টি সরকারি মেডিকেলে এমবিবিএসে চার হাজার ৩৫০টি আসন রয়েছে। এ ছাড়া ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ছয় হাজার ৭৭২টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে একটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন।

এর আগে, বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালা ২০২৩ অনুযায়ী- আসন্ন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

গত ১৩ ফেব্রুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়, শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। এবার প্রায় এক লাখ ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন অনলাইনে টেলিটকের মাধ্যমে গ্রহণ করা হয়।


একাত্তর/এআর

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে আগের মতো ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার ঘোষণা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক বিজ্ঞপ্তিতে জানানা...
শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে একই দিন শোক পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর মৃত্যুতে ওই দিন ঢাবির বিজ্ঞান...
দেশের সরকারি মেডিক্যাল কলেজগুলোর এমবিবিএস কোর্সে আসন সংখ্যা পুনর্নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্তে ২৮০টি আসন কমিয়ে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর