ঢাবির বিজ্ঞান ও চারুকলার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৪:৩৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম-২০২২-২৩ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ও চারুকলা অনুষদের ফল প্রকাশ করা হয়েছে। 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

তিনি জানান, বিজ্ঞান অনুষদের ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ভর্তি যোগ্যতা অর্জন করেছে ১১ হাজার ১০৯ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১ হাজার ৭৭৫টি আসনের বিপরীতে ১০ হাজার ৫৫৭ জন, ব্যবসা শিক্ষায় ২৫ আসনের বিপরীতে ১০ জন এবং মানবিক বিভাগ থেকে ৫১টি আসনের বিপরীতে ৫৪২ জন ভর্তি যোগ্যতা অর্জন করেছে। আর চারুকলা অনুষদে ১৩০টি আসনের বিপরীতে ভর্তি যোগ্যতা অর্জন করেছে ২১২ জন।

উপাচার্য জানান, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২৫ আসনের বিপরীত ১০ জন উত্তীর্ণ হওয়ায় ফাঁকা আসনগুলোতে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

ফলাফল জানা যাবে যেভাবে

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

তাছাড়াও, আবেদনকারী বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU SCI or FRT < roll> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এর মাধ্যমে ফলাফল জানা যাবে।

বিষয় পছন্দক্রম

বিজ্ঞান ও চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ১৮ জুন বিকাল ৩টা থেকে ৬ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।

আরও পড়ুন: কয়লা সঙ্কটে পুরো বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

কোটায় আবেদনকারীরা ৬ জুন থেকে ১৪ জুনের মধ্যে অনুষদ সংশ্লিষ্ট ডিন অফিস থেকে কোটার ফরম সংগ্রহ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি দিয়ে ৬-১২ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।


একাত্তর/এসজে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর