তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০১:০৩ এএম

ইনফরমেশন স্টাডিজ বিভাগ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৩ থেকে ৫ আগস্ট তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন (i-IKM 2023) আয়োজন করেছে।

তৃতীয় আইআইকেএম ২০২৩ এর বিষয়বস্তু হল ‘Inclusive and Equitable Access to Information for Smart Society’। 

৩ অগাস্ট  অনলাইন সেশন অনুষ্ঠিত হয়। সেখানে ইফলার নির্বাচিত প্রেসিডেন্ট  ভিকি ম্যাকডোনাল্ড এবং টাল্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  সারজে ভির্কাস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনফারেন্স চেয়ার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. দিলারা বেগম। 

উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিলিয়ান অলিভার।

অনুষ্ঠানের শুরুতে সম্মানিত প্রধান অতিথিসহ অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি ও কনফারেন্স চেয়ার সম্মেলনের প্রসেডিং উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে একটি উন্নত দেশ গড়ে  তুলতে সবার জন্য সমানভাবে তথ্যের ব্যবহার করার অধিকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং আয়োজকের উদ্যোগের কথাও স্বীকার করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে মোট ৪০০ জন লোক অংশগ্রহণ করেন। কারিগরি অধিবেশন শুরু হয় ৫ আগস্ট এবং ৪২টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এই সেশনগুলিতে তথ্য এবং জ্ঞান ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বৈচিত্র্যপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হবে এবং আলোচনা করা হয়। 

অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, এবং ভারতের গবেষকগণ তাদের নিজ নিজ দেশের অন্তর্দৃষ্টি, অনুশীলন এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য সম্মেলনে অংশ নেন।


একাত্তর/জো

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগ এবং ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে এই বছরের গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ উদযাপন করেছে।  
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগ ও ইউনেস্কো ঢাকা অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর