২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন সূচি ঘোষণা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে এই সময়ষূচি শুরু হবে। চার মে ‘বি’ ইউনিট ও ১১ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টায়। এ প্রক্রিয়া চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি এক হাজার ৫০০ টাকা। বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি নেয়া হবে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলনকক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। ভর্তির আবেদন ও সময়সূচি পুনর্নির্ধারণের ব্যাখ্যা দেস গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহবায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, দেশব্যাপী এ পরীক্ষা আয়োজন করতে হয়। সুতরাং পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ছাড়া তা বাস্তবায়ন দুরূহ। এর আগে পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত বাস্তবসম্মত কিছু বিষয় সমন্বয় করে তৃতীয় সভায় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার পূর্ণাঙ্গ টেকনিক্যাল কমিটি উপস্থাপন করেন। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনও একটি পূর্ণাঙ্গ ফিন্যান্স কমিটির তালিকা উপস্থাপন করেন।

সব বিশ্ববিদ্যালয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে দুটি কমিটিতেই গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

এআর
৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আসন্ন রোজার মাসে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে।
আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা হবে জুনের দ্বিতীয় সপ্তাহে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর