জার্মানির স্টুডেন্ট ভিসায় এখন বেশি টাকা লাগবে

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:২৫ পিএম

জার্মানিতে স্টুডেন্ট ভিসা পেতে দেশটির যে কোনো একটি ব্যাংকে অর্থ জমা রাখার বাধ্যবাধকতা রয়েছে। একে বলা হয় ‘ব্লকড মানি’। এ ব্লক মানি প্রমাণ করে, আবেদনকারী জার্মানিতে জীবনযাপন করার সামর্থ্য রাখেন।

বলা হয়ে থাকে, জার্মানিতে খণ্ডকালীন (পার্টটাইম জব) চাকরি করে নিজের খরচ চালাতে পারেন বিদেশী শিক্ষার্থীরা। তবুও নিজের নিরাপত্তার স্বার্থেই এ সেভিংস ইউরোতে রাখার বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি এই ব্লকড অ্যাকাউন্টে জমার পরিমাণ বাড়িয়েছে জার্মান সরকার।

২৮ আগস্ট বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে ব্লক অ্যামাউন্টের পরিমাণ বেড়ে ১১ হাজার ৯০৪ ইউরো হচ্ছে। (বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ ৮৫ হাজার টাকা, ১ ইউরো সমান ১৩৩ টাকা ১৬ পয়সা ধরে (২৮ আগস্টের হিসেবে)।

২০২৩ সালের জানুয়ারিতে এর পরিমাণ ছিলো ১১ হাজার ২০৮ ইউরো।

একাত্তর/আরএ
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। অন্তত ৯টি নামী-দামি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল...
রাশিয়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীদের রাশিয়ায় বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০২৬...
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার এক আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহসী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নিয়েছে আলজেরিয়া।
শিক্ষকদের লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতির পাশাপাশি, ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব ও দুর্বৃত্তায়ন এবং শিক্ষক নিয়োগে অনিয়মের কারণে উচ্চশিক্ষার মান ক্রমাগত অধঃপতিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর