চমেকের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:২৮ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, রুম দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন। 

এর আগে চমেকের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে ১২ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। 

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, কিছু শিক্ষার্থী সংঘবদ্ধ হয়ে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে। এর আগেও কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে চমেক এলাকায় সংঘটিত সংঘাতের কারণে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

জানা গেছে, যারা বহিষ্কার হয়েছে তাদের বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী। যাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল। এ কারণে তাদের কয়েকজনকে এর আগে কয়েকবার বহিষ্কার করা হয়েছিল।

এআর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষককে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে শোকজের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
জুলাই আন্দোলন চলার সময়ে (১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম এবং...
ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট থেকেও বহিষ্কার করা হয়েছে ওই শিক্ষার্থীকে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর