পুনঃভর্তির ফি নিয়ে সিদ্ধান্ত আগামী অর্থবছর থেকে কার্যকর: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনঃভর্তির ফি বাতিলের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত আগামী অর্থবছর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে একটি সড়কের নামফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মোহাম্মদপুরে চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের নামে একটি সড়কের নামফলক উন্মোচন করেন প্রতিমন্ত্রী। ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ফাইয়াজ।

ববি হাজ্জাজ বলেন, মাত্র দুদিন হলো দায়িত্ব পেয়েছি। আগামীতে কোনো হুটহাট সিদ্ধান্ত নেবো না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনঃভর্তির ফি বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তা আগামী অর্থবছর থেকে কার্যকর করা হবে।

সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের মধ্যকার বেতন বৈষম্য নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের ওপর দায়িত্ব অনেক বড়ো। বৃহস্পতিবার দুপুরে আমাদের মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষকদের সঙ্গে আলোচনাসাপেক্ষেই বৈষম্য দূরীকরণে সরকার সিদ্ধান্ত নেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, এই সরকার জবাবদিহিতার সরকার। জবাবদিহিতা ব্যতীত আমরা কোনো সিদ্ধান্ত নেবো না।

এ সময় তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

একাত্তর/এসি
প্রাথমিক পর্যায়ে শিশুদের প্রধান শিখনঘাটতি চিহ্নিত করাই এখন শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যমান মূল্যায়ন ব্যবস্থা নিয়ে অসন্তোষ...
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
অফিসের অন্তহীন চাপ, যাতায়াতের দীর্ঘ যানজট আর ঘুমের চিরন্তন ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজিত হলো এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং বিছানায় শুয়েই সবচেয়ে গভীর ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর