শিখনঘাটতি দূরই মূল চ্যালেঞ্জ, ‘মিড-ডে মিল’ আশাহত: ববি হাজ্জাজ

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম

প্রাথমিক পর্যায়ে শিশুদের প্রধান শিখনঘাটতি চিহ্নিত করাই এখন শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যমান মূল্যায়ন ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, ফাউন্ডেশনাল লার্নিং বা মৌলিক শিক্ষায় আমরা এখনও পিছিয়ে আছি, যার প্রমাণ মেলে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অনেক শিশুর সঠিকভাবে বাংলা পড়তে না পারার মধ্য দিয়ে।  

রোববার (৯ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার মান, চলমান বিভিন্ন প্রকল্প ও সার্বিক ব্যবস্থার দুর্বলতা নিয়ে খোলামেলা আলোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে নেওয়া মিড-ডে মিল প্রকল্প আশানুরূপ এগোয়নি। তবে প্রকল্পের বিভিন্ন ভুল ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করা হয়েছে এবং ভবিষ্যতে নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে একই ভুল যেন না হয়, সেদিকে সরকার নজর দিচ্ছে।  

শিক্ষার ক্রমবর্ধমান ব্যয় নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, বর্তমানে মধ্যবিত্ত পরিবারগুলোর উপার্জনের একটি বড়ো অংশ চলে যাচ্ছে সন্তানদের পড়ালেখার পেছনে, যার উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় হয় প্রাইভেট টিউশন ও কোচিং সেন্টারে। এই নির্ভরতা কমানোর জন্য স্কুলেই মানসম্মত পাঠদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।  

প্রতিমন্ত্রী জানান, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৫) বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ না রেখে সুনির্দিষ্ট ও যৌক্তিক অগ্রাধিকারের ভিত্তিতে সব পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি কেবল শিক্ষকদের নয়, বরং পুরো শিক্ষা প্রশাসনের জবাবদিহি ও কার্যকারিতা নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা পুনর্গঠন করা হচ্ছে।  

শিক্ষাকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই সায়েন্স টয়, গণিত ল্যাব ও হাতে-কলমে বিজ্ঞানের শিক্ষা কারিকুলামে যুক্ত করার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য র‍্যাপিড ফ্রেমওয়ার্ক, নতুন শিক্ষক নীতি, খেলাধুলার প্রাতিষ্ঠানিক রূপদান এবং মূল্যায়ন পদ্ধতি সংস্কারে কাজ অব্যাহত রয়েছে।  

শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন রাতারাতি সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটি পোশাক বদলানোর মতো কোনো সাধারণ কাজ নয়; বরং একটি দীর্ঘমেয়াদি ও বিশাল প্রক্রিয়া। হঠাৎ কোনো পরিবর্তনের চেয়ে আগামী কয়েক বছরে সুপরিকল্পিত উপায়ে গুণগত ও মৌলিক পরিবর্তন আনাই সরকারের মুখ্য উদ্দেশ্য।

একাত্তর/এসি
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনঃভর্তির ফি বাতিলের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত আগামী অর্থবছর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 
বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক তরুণী ও দুইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর মৃত্যুর এই তথ্য জানিয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে...
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও নোট তৈরির নানা সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব-৫। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তবে র‌্যাবের...
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর