ঢাবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নতুন নেতৃত্বে ইলিয়াস-রিনভী

আপডেট : ০৯ মে ২০২৬, ০২:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্বাধীন মিডিয়ার সম্পাদক শাহনাজ শারমীন রিনভী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্রীড়া কক্ষে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। এতে অ্যালামনাই সদস্যরা ভোট দেন। ভোট গণনা শেষে রাত ১২টায় ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।


নবগঠিত এই কমিটিতে সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শাহনাজ শারমীন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাকী মোহাম্মদ জোবায়ের।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শারমিন আখতার এবং সাংবাদিক ও বিশ্লেষক শাহেদ আলম।


যুগ্ম সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর প্রথম স্থান অর্জন করেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান। এই পদে আরও নির্বাচিত হয়েছেন জে অ্যান্ড জেড গ্রুপের চেয়ারম্যান জেসমিন জাহান মুন ও মো জয়তী প্রকাশনীর প্রকাশক মাজেদুল হাসান। এছাড়াও বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন।

প্রকাশনা সম্পাদক হয়েছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন উন্নয়নকর্মী মোস্তফা মোহাম্মদ তাহান, গবেষণা ও সেমিনার সম্পাদক হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুম বিল্লাহ, কল্যাণ সম্পাদক হয়েছেন প্রথম আলোর সহ-সম্পাদক তারেক আল হাসান নির্ঝর, ক্রীড়া সম্পাদক হয়েছেন সংবাদ সংস্থা- বাসসের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহী, যোগাযোগ সম্পাদক হয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান ও দফতর সম্পাদক হয়েছেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষক রাফিজ খান। 


এছাড়া ১০ জনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক হাসান উল্লাহ খান (রানা হাসান), ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন মজুমদার, বিটিভির সম্প্রচার সাংবাদিক শারমিন ইফ্‌ফাত শামস (তুলি), ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, লুসেরো বাই ইশরাতের স্বত্বাধিকারী ইশরাতুল জাহান, এ.ই. গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক নাজমা বিনতে আলমগীর, স্ট্যান্ডার্ড ব্যাংকের অডিট বিভাগের প্রধান ওয়ালিউল হাসান রক্তিম, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম ও মিডিয়া পয়েন্টের প্রধান নির্বাহী তারেক মাহমুদ।


নির্বাচনের আগে আয়োজিত হয় বর্ণাঢ্য 'যোগাযোগ উৎসব'। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিভাগের অ্যালামনাই এবং বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।

পুরো আয়োজনটি ছিল বিভাগটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের এক অনন্য মিলনমেলা। দীর্ঘ সময় পর সহপাঠী ও অগ্রজ-অনুজদের সাথে দেখা হওয়া, স্মৃতিচারণ আর প্রাণবন্ত আড্ডায় পুরো টিএসসি এলাকা এক উৎসবমুখর রূপ ধারণ করে। নতুন এই কমিটি আগামী দুই বছর বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য ও কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাধারণ সদস্যরা।

আরবিএস
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর