'খুনের চেষ্টার' অভিযোগে গ্রেপ্তার সায়নী ঘোষ

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৪:২৭ পিএম

খুনের চেষ্টার অভিযোগে ভারতের ত্রিপুরায় গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেতা ও অভিনেত্রী সায়নী ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, গত শনিবার (২০ নভেম্বর) আসামের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাশ দিয়ে যাওয়ার সময় জোরে গাড়ি চালিয়ে মানুষকে মারার চেষ্টা করেছিলেন অভিনেত্রী।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় আগরতলা পূর্ব মহিলা থানায় জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয় তাকে। আটকের সময় সায়নী ঘোষের সঙ্গে ছিলেন দলের অন্য নেতারা। তৃণমূলের অভিযোগ, তাদের সবার ওপরই পুলিশ স্টেশনের ভেতরে হামলা হয়েছে। এই হামলায় দলের ছয় সমর্থক আহত হয়েছে। 

পুলিশ বলছে, সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ স্টেশনের বাইরে সমবেত মানুষের ওপর কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারী হামলা চালিয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। 

তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সায়নী। 

আরও পড়ুন: টিভি নাটকে নারী নিষিদ্ধসহ তালেবানের আট নির্দেশনা

এদিকে, সায়নী ঘোষকে আটক ও থানায় ঢুকে কর্মীদের মারধোরের প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করতে চান তৃণমূল নেতারা। সোমবার (২২ নভেম্বর) সকালেই দিল্লি পৌঁছেছেন দলের ১৬ সাংসদ।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে একটি টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সঙ্গে ত্রিপুরায় তৃণমূলের কর্মীদের উপর হামলার একটি ভিডিও আপলোড করেছেন ওই টুইটে। এছাড়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করে অভিযোগ জানানোর সিদ্ধান্তও নিয়েছেন তৃণমূলের সাংসদরা।


একাত্তর/এসজে

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর