জাস্টিন বিবারের প্রতি খাশোগির বাগদত্তার অনুরোধ

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৫:৫২ পিএম

সৌদি আরবের জেদ্দায় আগামী ৫ ডিসেম্বর গান গাইতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার। তবে এক খোলা চিঠিতে বিবারকে সৌদি আরবে গিয়ে গান না গাওয়ার অনুরোধ জানিয়েছেন হত্যাকাণ্ডের শিকার সৌদি সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হেতিজে চেঙ্গিস।

শনিবার (২০ নভেম্বর) ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই চিঠিতে চেঙ্গিস বিবারের কাছে অনুরোধ করেন, কোন অপশক্তি এর সমালোচকদের হত্যার দুর্নাম ঘোচাতে যেন জাস্টিনের নাম ও প্রতিভা ব্যবহার করতে না পারেন। 

আরও পড়ুন: 'খুনের চেষ্টার' অভিযোগে গ্রেপ্তার সায়নী ঘোষ

জামাল খাশোগিকে ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক ছিলেন তিনি। 

পরে গত ফেব্রুয়ারিতে এক গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সরকার। সেখানে বলা হয়, হত্যাকাণ্ডের পেছনে হাত আছে সালমানের। 

সৌদি সরকার তার সমালোচকদের হত্যা করছে উল্লেখ হাতেজি চিঠিতে তার ভালোবাসার জামালের খুনিদের জন্য বিবারকে গান না গেয়ে বরং খাশোগির হত্যাকারী সালমানকে ধিক্কার জানানোর আহবান জানান। 


একাত্তর/এসজে
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর