ভিকি-ক্যাট গাঁটছড়া বাঁধছেন আজ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০২:০২ পিএম

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল গাঁটছড়া বাঁধছেন আজ। 

বিয়ে উপলক্ষ্যে গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ জুটি অতিথিদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (৮ ডিসেম্বর) তারা যোগ দিয়েছেন গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানে।

বিয়ের অনুষ্ঠান হচ্ছে রাজস্থানের শহর সাওয়াই মাধোপুরের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। ইতোমধ্যে এ জুটি পরিবারসহ বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। সেখানে পৌঁছেছেন অতিথিরাও।

সাওয়াই মাধোপুর জেলার অন্তত ৪৫টি হোটেলে ভিকি-ক্যাটরিনা বুকিং দিয়েছেন। যাতে সেখানে অতিথিরা থাকতে পারেন। প্রত্যেক অতিথির আলাদা কোড নাম দেওয়া হয়েছে। যাতে বাইরের মানুষ বুঝতে না পারে, কে কোথায় আছেন।

আরও পড়ুন: রাজধানীতে ৬০টি চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক উৎসব

অনুষ্ঠানে আসা অতিথিদের আয়োজন চলাকালে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন ভিকি-ক্যাট। বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ ও বন্ধুরা উপস্থিত থাকবেন। 

তারা বিয়ে করবেন হিন্দু ও খ্রিস্টান রীতিনীতি মেনে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে এই দুই রীতি মেনে বিয়ে করতে দেখা গিয়েছিল।

পাশাপাশি অনুষ্ঠানে অতিথিদের সবাইকে কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। করোনার দুই ডোজ ভ্যাকসিন নেননি এমন কেউ অনুষ্ঠানে যেতে পারবেন না।


একাত্তর/এসজে

উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর