১০০ কোটিতে বিক্রি বিয়ের ভিডিও, চারদিন বন্দি অতিথিরা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৮:৩৪ পিএম

দারুণ ফুরফুরে মেজাজে এখন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আর থাকবেনই বা না কেন! রাজস্থানের সাওয়াই মাধপুরে সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে কিছুক্ষণের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা। তবে খানিকটা বিপদে বিয়েতে আমন্ত্রিত অতিথিরা। কারণ হলো, বিয়ের চার দিনের সব আয়োজন শেষ না হওয়া পর্যন্ত কেউ রিসোর্টের বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। অর্থাৎ, বিয়েবাড়িতে এসে আক্ষরিক অর্থেই তারা বন্দি। আর এর পেছনে যে কোনো কারণ নেই, তা ভাবা হয়তো বোকামি।

image


এবারের খবরে হয়তো চোখ কপালেই উঠবে। কেননা ভারতীয় অনেক গণমাধ্যমই জানিয়েছে, বিয়ের আগেই ভিকি-ক্যাট তাদের বিয়ের ভিডিও বেচে দিয়েছেন। ৮০ কোটি রুপিতে ওই ভিডিও কিনবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম। 

অন্যদিকে বিয়ের ছবিগুলো প্রকাশ করবে ভোগ ইন্ডিয়া। এই ফ্যাশন ম্যাগাজিনের গুরুত্বপূর্ণ পদে থাকা শ্রফ আদাজানিয়া আবার ক্যাটরিনার বান্ধবী। তার সঙ্গে দুই দফায় মিটিংও করেছেন ভিকি-ক্যাট।

image


এর আগে প্রিয়াঙ্কা-নিক ও রণবীর-দীপিকার বিয়ের ছবিও এভাবে বড়ো অঙ্কের টাকার বিনিময়ে কিনে প্রকাশ করে গণমাধ্যম। আর এ কারণেই বিয়েতে আমন্ত্রিত অতিথিরা কেউ কোনো ছবি তুলতে পারবেন না, এই শর্তে চুক্তিপত্রে স্বাক্ষর করে মুঠোফোন জমা দিয়ে তবেই ‘বিয়ে খেতে’ পারবেন তারা।

আর সঙ্গত কারণেই বিয়ের চার দিনের সব আয়োজন শেষ না হওয়া পর্যন্ত কেউ রিসোর্টের বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। 

আরও পড়ুন: বিয়ের ৭৫ শতাংশ খরচ আসছে ক্যাটরিনার পকেট থেকে!

একাধিক দাওয়াত পাওয়া অতিথি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এই ধরনের নিষেধাজ্ঞায় তারা মানসিকভাবে চাপ অনুভব করেছেন। কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেছেন। তবু বিয়ের আমন্ত্রণ বলে কথা! হাসিমুখেই বিয়েতে যাবেন তারা।


একাত্তর/এসি

বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর