বিয়ের ৭৫ শতাংশ খরচ আসছে ক্যাটরিনার পকেট থেকে!

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:৫০ পিএম

সেজে উঠেছে রাজস্থানের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। সেখানেই আজ গাঁটছড়া বাঁধছেন ভারতীয় অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের খরচের ৭৫ শতাংশই নাকি আসছে ক্যাটরিনার পকেট থেকে আর খরচের মাত্র ২৫ শতাংশ দিচ্ছেন ভিকি!

ভিকি-ক্যাটের বিয়ের খরচের এমন হিসাব নিয়ে আলোচনায় মেতে উঠেছেন ভারতের নেট নাগরিকরা। ভক্তদের অনেকেই রসিকতা করছেন, আবার অনেকেই ক্যাটরিনার সুনামে পঞ্চমুখ।

কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে এখনো কোনো নির্ভরযোগ্য সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করে পারেনি। ফলে বিষয়টিকে এখনো গুজব বলেই ধরে নেওয়া হচ্ছে।   

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ পঞ্জাবি রীতিতে সিক্স সেন্সেস ফোর্টে সেখানেই গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল।

জানা গেছে, আমন্ত্রিতদের যাতায়াত, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সকলের খাওয়া-দাওয়া, নিরাপত্তারক্ষীদের বেতন, বিয়ের যাবতীয় আয়োজনের সমস্ত খরচ ভাগাভাগি করে নিয়েছেন এই যুগল। কিন্তু কে কতো খরচ করছেন তা জানা যায়নি। 

image


পাশাপাশি এমন খবরও আছে যে, এমন এলাহি আয়োজনের পরও রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষ তারকা যুগলের কাছ থেকে কোনো ভাড়া নিচ্ছে না। নিজেদের প্রচারের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত হোটেল কর্তৃপক্ষের। 

এদিকে সাওয়াই মাধোপুর জেলার অন্তত ৪৫টি হোটেলে ভিকি-ক্যাটরিনা বুকিং দিয়েছেন। যাতে সেখানে অতিথিরা থাকতে পারেন। প্রত্যেক অতিথির আলাদা কোড নাম দেওয়া হয়েছে। যাতে বাইরের মানুষ বুঝতে না পারে, কে কোথায় আছেন।

আরও পড়ুন: করোনায় আবারও মৃত্যু শূন্য দিন দেখলো দেশ

অনুষ্ঠানে আসা অতিথিদের আয়োজন চলাকালে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন ভিকি-ক্যাট। বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ ও বন্ধুরা উপস্থিত থাকবেন। তারা বিয়ে করবেন হিন্দু ও খ্রিস্টান রীতিনীতি মেনে।  

পাশাপাশি অনুষ্ঠানে অতিথিদের সবাইকে কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। করোনার দুই ডোজ ভ্যাকসিন নেননি এমন কেউ অনুষ্ঠানে যেতে পারবেন না।


একাত্তর/আরবিএস   

উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর