আকাশে বজ্রপাতের শিকার মার্কিন গায়িকার বিমান

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৯:৫৮ পিএম

২২ মার্চ একটি উৎসবে যোগ দিতে প্যারাগুয়ে যাচ্ছিলেন মাইলি সাইরাস, তবে খারাপ আবহাওয়ায় তার বিমানটি আকাশেপথে বজ্রপাতের শিকার হয়। খারাপ আবহাওয়ার কারণে ২৯ বছর বয়সী এই হলিউড গায়িকার বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে বলে নিজেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন মাইলি। এতে করে উৎসবে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ মার্চ) স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিমানের একটি ভিডিও শেয়ার করে পরিস্থিতি সম্পর্কে মাইলি জানান, "আমার ভক্ত এবং যারা আমার ফ্লাইটের কথা শুনে উদ্বিগ্ন ছিলেন, আমাদের বিমানটি একটি বিশাল অপ্রত্যাশিত ঝড়ের কবলে পড়ে এবং বজ্রপাতের শিকার হয়। এ কারণে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়।"

মাইলি আরও জানান, যে আমার সাথে যারাই ভ্রমণ করছিলেন, আমার ক্রু, ব্যান্ড, বন্ধু এবং পরিবার সবাই নিরাপদ আছে। এর সাথে, মাইলি একটি ভাঙ্গা হৃদয় ইমোজি দিয়ে লিখেছেন- দুর্ভাগ্যবশত, আমরা প্যারাগুয়ে আসতে পারছি না।" 

প্রসঙ্গত, মাইলি সাইরাস প্যারাগুয়ের আসুনসিওনিকো উৎসবে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা করেছিলেন। এই উৎসবটি প্যারাগুয়ের সবচেয়ে বড় রক উৎসবগুলির একটি হিসেবে বিবেচিত।

মাইলি সাইরাসের সংগীত অনুষ্ঠানে অনেক লোক উপস্থিত হবে বলে আশা করা হয়েছিল, তবে অনুষ্ঠানটি শিল্পী নিজেই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।


একাত্তর/এসএ

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর