অবশেষে ১৮ বছর পর বেন-জেনিফারের বাগদান

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৯:৩৫ পিএম

হলিউডের দুই জনপ্রিয় তারকা জেনিফার লোপেজ আর বেন অ্যাফ্লেক আবারও জুঁটি হচ্ছেন। নাহ কোন পর্দায় নয়, বাস্ত জীবনে। সেই জন্য বাগদানও সেরে ফেলেছেন।

‘বেনিফার’ হিসাবে পরিচিত এই যুগলের সম্পর্কটা দীর্ঘ সময় ধরে এগিয়েছে ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে। পরিচয়ের পর থেকে উত্থান পতনের মধ্যে দিয়ে এগিয়েছে তাদের সম্পর্ক।

২০০৩ সালে সম্পর্ক ভেঙেছিল এই বেনিফার জুঁটির। বিয়ের তারিখ নির্দিষ্ট হওয়ার পরও সম্পর্ক ভেঙে যায়। এবার ১৮ বছর পর আবারো জোড়া লাগলো সেই প্রেম।

অবশ্য এক বছর আগ থেকেই আবারো মেলামেশা শুরু করেন জে লো আর বেন। তাই দেরি না করে অনেকটা গোপনে সেরে নিলেন বাগদান। জো লো টুইটারে সে কথা নিজেই জানিয়েছেন।



গেল বছরে অ্যালেক্স রডরিগেজের সঙ্গে চার বছরের সম্পর্কের বিচ্ছেদ টানেন জে লো। অন্যদিকে ২০২০ সালের শুরু অভিনেত্রী আনা দে আর্মাসের সঙ্গে নিজের সম্পর্কে ছেদ টানেন বেন।

বাস, এরপর থেকে জেনিফার লোপেজ আর বেন অ্যাফ্লেক আবারও কাছাকাছি হতে শুরু করেন। একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। শুরু করে এক সঙ্গে অবকাশ কাটাতেও।

২০০৩ ও ২০০৪ সালেই মুক্তি পেয়েছিলো বেন ও জেনিফারে ছবি ‘গিগলি’ ও ‘জার্সি গার্ল’। এই দুই সিনেমা বক্স অফিসে সাড়া ফেলার পর হলিউডের পাওয়ার কাপল হিসাবে তকমাও জুটে।

image


হঠাৎ আসে তাদের ব্রেক আপের সিদ্ধান্ত। পরে মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাদের রয়েছে দুই সন্তান। অন্যদিকে, বেন বিয়ে করেন জেনিফার গার্নারকে, তাদের রয়েছে তিন সন্তান।

দু’জনের সেই সম্পর্কও টেকেনি। জেনিফার প্রেমে পড়েন অ্যালেক্স রডরিগেজের সঙ্গে। অন্যদিকে অভিনেত্রী আনা দে আর্মাসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বেন। 

তবে বেন ও জেনিফারের জীবনে আরও কিছু চমক যেন বাকি ছিলো। তাই খুব অল্প সময়ের পর বেন ও জেনিফার পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।

তারপর আবারো কাছে আসা। চলে পুরনো প্রেমকে আবারো বাঁচিয়ে তোলা। আর সেটি যে বেশ ভালোভাবেই হয়েছে, সেটির প্রমাণ তো বেন-জে লোর বাগদান। 


একাত্তর/ এনএ
অবশেষে বিয়েটা সেরেই ফেললেন জনপ্রিয় হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। শনিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসে বেন এবং জেনিফারের বিয়ের আসর। জেনিফার তার ব্যক্তিগত ওয়েবসাইটে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর